মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কম্বল বিতরণ করে সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটিয়েছে ইনার হুইল ক্লাব

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ তীব্র শীতে সুবিধা বঞ্চিত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীত নিবারনের উপকরণ হিসাবে কম্বল পেয়ে হাসি ফুটেছে ওই সকল সুবিধা বঞ্চিত মানুষের মুখে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের অলিতে গলিতে থাকা সুবিধা বঞ্চিতদের খুজে খুজে বের করে এই কম্বল বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী,সদস্য নীহারিকা হেলেন খান, সালমা সুলতানা পলি। ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী বলেন সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পেরে সবাই আনন্দিত। আর্তমানবতার সেবায় আরও সৃজন প্রজেন্ট গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com