বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে আ.লীগ নেতা সাংবাদিক মিজান গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামীলীগপন্থী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিগত ৫ অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে মীরনগর একাকা থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে সে মাধবপুর থানার হেফাজতে রয়েছে। প্রসঙ্গত, মিজানুর রহমান স্থানীয় আন্দিঊড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণীর পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগে দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com