বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের ॥ আহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ককের সুরমা চা বাগান আমতলিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়াসহ ৩ জন বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকেলে ফেরার পথে সুরমা চা বাগান আমতলি এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমূখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাথে থাকা ২ আরোহীও গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
একই দিন দুপুরে উপজেলার হরিণখোলা মনতলা সড়কে সিএনজি যাত্রী আঃ মান্নান আবু মিয়ার (৭০) বুকে এক পথচারীর বাঁশের আঘাতে মৃত্যু হয়। তিনি হরিণখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে লাশ পুলিশের হেফাজতে নিয়েছে আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com