মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগ নেতাদের সঙ্গে নবীগঞ্জ থানার ওসির ছবি উঠার ঘটনার জের ধরে ওসি কামাল হোসেনের অপসারণের দাবীতে নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, নুর আলী, ছেরাগ আলী, রূপচাদ মিয়া, জিয়াউর রহমান, আরজু মিয়া, আলী হোসেন, উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শানুর, ইনাতগঞ্জ কৃষকদলের সভাপতি মুহিত আলী, যুবদল নেতা জাবির হোসেন লাল, আজির হাসান, শ্যামল আহমদ, আলমগীর হোসেন, জামাল মিয়া, জিয়া উদ্দিন, জাকির হোসেন, আবিদুর রহমান, রাজু আহমেদ, জুবায়ের আহমদ, ফবি আলম, শাহীন আহমেদ, ফয়েজ মিয়া, জুবায়ের আহমদ জুবের, আল আমিন, রাকিব আহমেদ চৌধুরী, পৌর ছাত্রদল নেতা শেখ আলী আহমদ মিটন, লিমন আহমেদ, রেদোয়ান আহমেদ প্রমুখ। ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপি যুবদল-ছাত্রদল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com