বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মাঝে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ অনন্ত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপন আহমদ ও বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকাদদমা চলছে। গতকাল বুধবার সন্ধ্যার পর দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। এ সময় টর্চ লাইট জ¦ালিয়ে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। এতে উভয় পক্ষের অনন্ত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খরব পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোন সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com