মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর টহল টিম গভীর রাতে বিশাল এক অভিযান পরিচালনা করেছে। পাহাড়ি মাটি খেকোদের পাকড়াও করেছে সেনা সদস্যরা। এনিয়ে হইছই পড়েছে সর্বত্র। যারা বিএনপি নেতাদের নামে কমিশন নিয়ে মাটি কাটার কাজ করছিলেন তারা গা ঢাকা দিয়েছেন। সেনা বাহিনী নেপথ্য নায়কদের খোঁজছে। ৮ জানুয়ারি বুধবার মধ্যরাতে এ-অভিযান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেনাবাহিনী ২টি মাটি বহনকারী ১০ চাকার ড্রামার ট্রাক, একটি মাটি কাটার এক্সেভেটর (বেকু) ৪জন মাটি কাটার শ্রমিককে আটক করে। আটককৃতরা হলো ট্রাক চালক মোঃ আঃ হান্নান (৪০), মোঃ আকরামুল আহসান (৩৫), ড্রাম ট্রাক হেলপার মোঃ আল আমীন (৩৬), চালক মোঃ আঃ করিম। বাকিরা সেনাবাহিনীর টহলটিম দেখে পালিয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে দিনারপুর পাহাড়ি এলাকায় এলাকা গ্রাম কুড়াগ্রাম (মিয়াকান্দি) ১৩ নং পানি উমদা ইউনিয়ন পানিউমদা এলাকায় বনজ পাহাড় কেটে বিক্রি করার কারণে লালমাটি ও টিলা কাটার ধুম চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ একটি রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে এসব টিলা কাটার কাজ চালিয়ে যাচ্ছিল কিছু পাতিনেতারা। এখবর পেয়ে গতকাল জটিকা অভিযান চালায় নবীগঞ্জের দায়িত্বরত সেনাবাহিনীর টহল টীম।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ান্টে অফিসার হারুনুর রশিদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া টিলা কর্তন করিয়া জীব ও বৈচিত্রের ক্ষতি প্রকৃতির ভারসাম্য হানি ফসলের ক্ষতি বৃক্ষ রাজির ক্ষতি মাটির ভূ-গঠনের পরিবর্তন পাহাড়ের বাইডিং ক্যাপাসিটি নষ্ট করে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ সালের আইন অনুযায়ী জব্দ করা হয়। তিনি বলেন, আটককৃত তিনটি গাড়ি ও গ্রেফতার ৪জনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com