মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসার সাবেক সুপার মরহুম হযরত মাওলানা সানাউল্লাহ’র মেয়ে জামাই এবং দৈনিক আমাদের দেশের বিশেষ প্রতিনিধি মজলুম সাংবাদিক অল্লিউল্লাহ নোমানের বোন জামাই মাওলানা আব্দুস সালাম (৬১)’র এ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসার মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে অসুস্থ্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুন অর রশিদ চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মহিউদ্দিন আহম্মদসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।