শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর) প্রেসক্লাব ভবনে দিনব্যাপী এ সভা চলে। সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে আলমগীর হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাক বাহার, দপ্তর ও পাঠাগার সম্পাদক রাইরঞ্জন পাল, ক্রীড়া সম্পাদক এসআর রুবেল, সদস্য নুর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, মিজানুর রহমান, শাহজাহান মিয়া, শেখ হারুনুর রশীদ, আব্দুল হাই প্রিন্স, সাজিদুল ইসলাম, মোহাম্মদ সুমন, নোমান মিয়া, শংকর শীল, মিজানুর রহমান উজ্জ্বল, মোজাম্মেল হক, মাসুদ আলম, জসীম মিয়া, মোঃ তোফাজ্জল মিয়া। সভার প্রথমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেস করেন। পরে আয়-ব্যায়ের হিসাব দেন কোষাধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম জিতু। বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করা করে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ফখরুদ্দিন আবদাল চৌধুরী, মোহাম্মদ সুমন, সাজিদুল ইসলাম, তোফাজ্জল মিয়া। এ কমিটি আগামী ৩১ জানুয়ারী ২০২৫ এর মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন। এছাড়াও খসড়া গঠনতন্ত্রকে সংশোধনীর মাধ্যমে সকলের সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদন করা হয়। এদিকে চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক লিপু, সভাপতি আরিফুর রহমান, সুহেল আহমদ, আমারদেশ পাঠক ফোরামের সভাপতি মাষ্টার আব্দুল ওয়াদুদ খান, সমাজসেবক নাছির উদ্দীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com