বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সীমান্তবর্তী বানিয়াচংয়ের হায়দরপুরে সংঘর্ষ ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং থানার হায়দরপুর গ্রামে একটি মৎস্য খামারের মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অনন্ত ১০ আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে। বাকী আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সুত্রে জানা যায়, ওই গ্রামের খালেদ হাসান নানুর মালিকানাধীন একটি মৎস্য খামারে রবিবার ভোরে একই গ্রামের সাজন মিয়া লোকজন নিয়ে জাল দিয়ে মাছ চুরি করে নিয়ে যাবার সময় মৎস্য খামার পাহারাদার ফরহাদ মিয়া বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফরহাদ মিয়ার উপর হামলা করে। খবর পেয়ে ফরহাদের স্বজনরা এগিয়ে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জামিনা বেগম (৫০), মনির মিয়া (২২), মোজাহিদ মিয়া (১৮) ও ফরহাদ মিয়া (২০)কে সিলেট প্রেরন করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com