বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাপপমাস হবিগঞ্জ জেলা কার্যকরী কমিটি ॥ খলিল সভাপতি, কামাল সম্পাদক আজাদুল সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি (বাপপমাস) হবিগঞ্জ জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ খলিলুর রহমান সভাপতি, মোঃ কামাল মিয়া সাধারণ সম্পাদক ও মোঃ আজাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে গতকাল সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ হল রোমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি (বাপপমাস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ লিয়াকত আলী। সভার প্রথম অধিবেশনে উপস্থিত জেলার ৮টি উপজেলার মাঠ কর্মচারীদের কণ্ঠ ভোটে উপরোক্ত হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাঠকর্মীরা কার্যক্রমের আরো উন্নয়নে সচেষ্ট হবার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com