বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ধূলচাতল মাদ্রাসায় “প্রত্যাশা”র উদ্যোগে বৃক্ষ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জনসেবামূলক সংগঠন প্রত্যাশার উদ্যোগে বাউসা ইউনিয়নের ধূলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিয়া মাদ্রাসায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল গাছ বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে প্রত্যাশার সভাপতি বলেন ‘আমরা গাছ লাগাব, পরিবেশ বাচাঁতে সাহায্য করব এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করব’ এই প্রকল্পকে বাস্তবায়ন করতে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ শুধু গাছই নয়, জনকল্যাণে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করে যাব। গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-“প্রত্যাশা”র সভাপতি এইচ এম মাসুদ বিন্নুর, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ জগলুর রহমান, মাওঃ মোঃ তাজ উদ্দিন, মাওঃ জহিরুল ইসলাম, রিপা বেগম, শিপনা বেগম, মাওঃ জুবাইদ আল মামুন, প্রত্যাশার সদস্য ফরিদা বেগম, চান্টু সুত্রধর, রুহুল আমিন চৌধুরী, এনামুল হোসেন, পংকজ চক্রবর্তী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com