মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের হরতকি পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন করছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে পানিউমদা, কুর্শা, বড়কান্দি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় আধাঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আরজদ আলী মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শাহেদুজ্জামান ফরহাদ, আব্দুল হাই, মজনু মিয়া, শামসুদ্দিন জনি, রোমান মিয়া, মসজিদের ইমাম আফজল রেজা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন- ওসমান গনির দেয়া টাকা হরতকি পাড়া মসজিদে গ্রহণ না করার কারণে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে পানিউমদা এলাকা থেকে গনি ও তার ছেলেরা প্রকাশ্যে অপহরণ করে জকিগঞ্জ থানায় এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে পুলিশের কাছে তোলে দেয়। অবিলম্বে নিরীহ কাজল মিয়ার মুক্তি ও ২৪ ঘন্টার ভিতরে ইয়াবা ব্যবসায়ী ওসমান গনি এবং তার ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com