বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদরে ট্রান্সফর্মিং লাইভস্ থ্রো নিউট্রিশন প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ট্রান্সফর্মিং লাইভস্ থ্রো নিউট্রিশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার ১৮ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই বাংলাদেশ) এর উদ্যোগে প্রকল্পের অবহিতকরণ এই সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং আইডি বাংলাদেশের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব রঞ্জন চন্দ্র দে প্রকল্পের সাফল্য কামনা করেন এবং সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন ও প্রকৃত উপকার ভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com