বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের উপর অতর্কিত হামলা

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান স্ব-শস্ত্র হামলার স্বীকার হয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ব্রাহ্মনবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাকে বাচাঁতে পৌর বিএনপির নেতা সিরাজ মিয়া (৪৫), শ্রমিক দলের নেতা এমরান মিয়া (৩৫), মোঃ মনির মিয়া (২০) ও শাহিন মিয়া (২০) এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় তারাও আহত হন। আহত বিএনপির সভাপতি গোলাপ খাঁন জানান, গতকাল রবিবার ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতাকর্মীরা সকালে মিছিল দেয়ার প্রস্ততি নিলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে অবস্থান নেন এবং মিছিল করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়। রাত প্রায় ৭টার দিকে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদে নামায পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার কাছে রক্ষিত ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গোলাপ খানের শোর-চিৎকারে পৌর বিএনপির সদস্য সিরাজ মিয়া ও এমরান মিয়া এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com