বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। সুন্দর উপজেলা গঠনে সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ের মধ্যে দিয়ে সাংবাদিকদের পরিচিতি এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছায় বক্তৃতা করেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহিন শিপন, সাংবাদিক শাহ মোস্তফা কামাল, সাংবাদিক তোফায়েল আহেমদ মনির, অপু দাশ প্রমুখ। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জানান- সকলের কথা লিপিবদ্ধ করেছেন এবং এক মাসের মধ্যে এগুলো নিয়ে একটি কর্মপরিল্পনা তৈরি করে সাংবাদিকদের সহযোগিতা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com