বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জহিরুল আলম তোতা এবং খায়রুল হাসান খাঁন রতন স্মরণে শোকসভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৭ সেপ্টেম্বর আমিরচাঁন কমপ্লেক্সের স্কাইকুইন রেঁস্তোরায় রোজ’ বাংলাদেশ এর চেয়ারম্যান হারুন চৌধুরী চুনুর উদ্যোগে মরহুম জহিরুল আলম তোতা (এডভোকেট আবুল খয়ের সাহেবের ছোট ভাই) এবং মরহুম খায়রুল হাসান খাঁন রতন (মরহুম কফিল উদ্দিন খাঁন সাহেবের ৭ম ছেলে) স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়। উক্ত সভায় সুহৃদগণ তাঁদের উভয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আবেগাপ্লুত হয়ে উপস্থাপনের মাধ্যমে মনের ভেতর চাপা অনূভূতি প্রকাশ করেন। সভায় স্মৃতি রোমন্থনের মাধ্যমে যারা বক্তব্য রাখেন, তাঁদের মধ্যে সাবেক ইউ,পি চেয়ারম্যান শরীফউল্লাহ, সূলভ বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী বিজয় ভৌমিক, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ন্যাশনাল ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক তবারক আলী লস্কর, জিসান ইলেকট্রনিক্স হবিগঞ্জ এর সত্ত্বাধিকারী এম,এ রাজ্জাক, ডাঃ এম,এ রব এবং রোজ বাংলাদেশ এর চেয়ারম্যান হারুন চৌধুরী চুনু। শোক সভায় মরহুম জহিরুল আলম তোতা এবং মরহুম খায়রুল হাসান খাঁন রতন এর বিদ্বেহী আত্মার মাগফেরাতের জন্য পরম দয়ালু আল্লাহতায়ালার কাছে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com