বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট আখাউড়া রেলসেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলা আটখলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার পর অজ্ঞাত নারী ট্রেনের ধাক্কা খেয়ে পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পয়ে ঘটনাস্থলে মারা যান।
সংবাদ পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান ৪০ বছর। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ তাদের হেফাজতে নিয়ে যান। হবিগঞ্জ পিবিআই হবিগঞ্জের একটি দল ঘটনাস্থলে এসে নারীর পরিচয় সনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com