বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পূবালী ব্যাংকের শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ নভেম্বর সোমবার দুপুরে শাখার ব্যবস্থাপক ভূঁইয়া আল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক এর উপমহাব্যবস্থাপক ও মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মোঃ সরোওয়ার আলম, চুনারুঘাট শাখার অপারেশন ম্যানেজার মোঃ সাহিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, সাংবাদিক মিজানুর রহমান, মোঃ মাসুদ, আব্দুর রাজ্জাক রাজু ও জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ কেক কেটে ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ সূচনা করেন। ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধনের মাধ্যমে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা আরও সুসংহত ও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সকলেই আশা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com