বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো সাইফুল ইসলামের (১০) নামে শিশুর মরদেহ।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের মোঃ সোয়াব মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ৩ নভেম্বর দেওগাওস্থ ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।
এ অবস্থায় সোমবার (৪ নভেম্বর) সকালে দেওগাও সাহেব বাড়ির পুকুরে সাইফুলের মরদেহ ভেসে উঠলে তা জানতে পারেন সোয়াব মিয়া। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দেওগাও গিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com