বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডাকাতির প্রস্ততিকালে ডাকাতদলের সদস্য মোস্তফা আটক

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৫) কে বড় একটি কিরিচসহ আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়া, দাউদকান্দ, সরাইল, হবিগঞ্জ ও লাখাই থানায় ৯টি ডাকাতির মামলা রয়েছে। মোস্তফা বাবু লাখাই উপজেলার স্বজনগ্রামের সহিদুল্লাহ ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- উপজেলার বাখড়নগর গ্রামের এখলাছুর রহমানের বাড়িতে একটি বিয়ে ছিল। বিয়ে বাড়িতে ডাকাতি করার উদ্দ্যেশে আন্তঃজেলা ডাকাতদলের সসদ্য মোস্তফা বাবুসহ ৭/৮ জনের একটি ডাকাত দল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রস্ততি নিয়ে বাড়ির অদূরে অবস্থান নেয়। বিষয় আচঁ করতে পেরে বাড়ির লোকজন জুড়ো হয়ে সুর চিৎকারে দিলে গ্রামবাসী ধাওয়া করে কুখ্যাত ডাকাত মোস্তফা বাবুকে একটি দারালো কিরিচসহ আটক করা হয়। এ সময় তার সহযোগি ডাকাতরা পালিয়ে যায়। গ্রামবাসীর উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- এ ব্যাপারে একটি ডাকাতি প্রস্ততি মামলা হয়েছে। চিকিৎসা দিয়ে ধৃত মোস্তফা বাবুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com