বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ৩ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সদস্যসহ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগের সদস্য হলেন, ছাদেকুর রহমান ও আমীন ইসলাম জুয়েল প্রকাশ নুরুল ইসলাম এবং পলাতক আসামি ইকবাল মিয়া। থানা সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রোববার ২৭ অক্টোবর ভোরে অভিযান চালিয়ে করাব গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮) রাড়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল প্রকাশ নুরুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করেন এবং অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার বিকেলে মোড়াকরি ইউনিয়নের লীপুর গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ ইকবাল মিয়া (৪৫) পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত লাখাই উপজেলার ছাত্র লীগের আহবায়ক কমিটির সক্রিয় ২ সদস্যের নামে হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং লীপুরের পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে রোববার (গতকাল) হবিগঞ্জ জেলা সদর থানায় ছাত্রলীগের ২ সদস্যকে হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com