বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে অটোরিকশার সংঘর্ষে এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি এবি এম মাঈদুল হাছান জানান। নিহত মকবুল হাসান (৩৫) পৌরসদরের নয়ানগরের (নতুনবাড়ি) বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল মিয়ার (মনকুশ) ছেলে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মকবুল আচার বিক্রি করে সংসার চালাতেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আচার বিক্রি করতে হবিগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন।
“পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। ” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com