বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বার লাইব্রেরী মার্কেটের এজেন্ট ব্যাংকে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড বার লাইব্রেরী মার্কেটের দ্বিতীয় তলায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল কিছু নিতে না পেরে সিসি ক্যামেরা ভেঙ্গে নিয়ে যায়। এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রধান সড়কের বার লাইব্রেরীর দ্বিতীয় তলায় ইউসিবি এজেন্ট ব্যাংক শাখায় এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ওই ব্যাংকের প্রোপ্রাইটর গোলাম আরিফ মাহমুদ জানান, তিনি শনিবার রাতে প্রতিদিনের মত ব্যাংকটি বন্ধ করে যান। পরদিন রবিবার সকালে এসে দেখেন তার প্রতিষ্ঠানের সামনের সিসি ক্যামেরাটি নেই এবং ব্যাংকের তালা ভাংগার চেষ্টা করে। পাশেই রয়েছেন দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকা অফিস, এডভোকেট এম এ মজিদের চেম্বারসহ আরো অনেক আইনজীবীর চেম্বার। তবে তাদের ধারণা- বার লাইব্রেরী মার্কেটের নিচ তলায় বারান্দার সিঁড়িতে কিছু বখাটে মাদক সেবন করে। হয়তবা তারাই ঘটনাটি ঘটাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com