বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিমতলায় হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এ মহড়া গতকাল বুধবার শহরের নিমতলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার সুস্মিতা সাহা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।
হবিগঞ্জ পৌরসভার আয়োজনে মহড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়। মহড়া অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাড়ায় প্রতীকিভাবে দেখানো হয় আগুন লাগলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিভাবে আগুন নেভাতে হবে, আহত হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং লোকজনকে আগুনের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে। এই কর্মসূচী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন করা হবে বলে জনিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com