বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর এলাকার ইমারত নির্মানে গুনগত মান নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ইমারত নির্মানে গুনগত মান নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভার সভা কক্ষে প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার অধিক্ষেত্রাধীন ইমারত/স্থাপনার নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরণ কমিটির এ সভা আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা।
সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ, আইএবি প্রতিনিধি মোঃ শামছুদ্দিন আহমেদ ভূঞা, আইডিইবি প্রতিনিধি প্রদীপ কান্তি রায়, আইইবি প্রতিনিধি মোঃ আল মনোয়ার। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com