বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাফিজুর রহমান (৩৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মৃত আজিজুর রহমানের পুত্র হাফিজুর রহমান। গত (১৭ অক্টোবর) বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় নবীগঞ্জ থানার এস.আই সুমন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে বাউসা ইউনিয়নের বাউসা সাকিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ২৩ আগষ্ট নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজহার নামীয় ২নং আসামি হাফিজুর রহমান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কালাম হোসেন পিপিএম হাফিজুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাকে গতকাল হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com