বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মাধবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা দিকে এ পরিচ্ছন্নতা অভিযান সূচনা করেন মাধবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার এ.কে.এম. ফয়সাল। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য প্রজনন স্থান পরিষ্কার করা হয়। তাছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। পৌর প্রশাসক এ.কে.এম. ফয়সাল জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মাধবপুর পৌরসভায় এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে সেদিকে সবাই সচেতন হওয়া জরুরী। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে’গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে মাধবপুরকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র লাল সাহাসহ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com