বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ হাঁস প্রজনন খামারের রিপন ও নাজিমের বিরুদ্ধে তদন্ত শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক হাঁস প্রজনন খামারের রিপন ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার তদন্তে নেমেছেন। গতকাল খামারে গিয়ে এ তদন্ত করেন। শায়েস্তাগঞ্জ এলাকাবাসী এদের অপকর্মের বিরুদ্ধে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে হাফিজ আহমেদসহ অর্ধশত লোক লিখিত অভিযোগ করেছেন। এরপরই ইউএনও তদন্ত শুরু করেন। অভিযোগে জানা যায়, ২০১৬ সালে অফিস সহকারি রকিবুল হাসান রিপন যোগদানের পর থেকেই এলাকায় অফিসে অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন। এলাকাবাসীর কাছে সরকার নির্ধারিত মূল্য ৩২ টাকায় বিক্রি না করে রাতের আধারে অধিক দামে হাঁসের ডিম বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি ধামকিসহ মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিপন ও নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে অফিসে চাকরির সুবাদে বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ ছাড়া রিপন মিয়া ভ্যাটানারী চিকিৎসক না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে হাঁস, মুরগি ও পশুর চিকিৎসা করছেন। তার অপচিকিৎসায় গত বছরের ১৮ ফেব্রুয়ারি কৃষক ইকবাল মিয়ার একটি গরু মারা যায়। এ বিষয়ে নিয়ে পত্রিকায় সংবাদ হলেও প্রশাসনের টনক নড়েনি। উল্টো রিপন ওই কৃষককে হুমকি দেয়। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে রিপনের বিরুদ্ধে। সম্প্রতি নাজিম উদ্দিন নাসিরনগরে বদলী হলেও বহাল তবিয়তে রয়ে গেছেন। এখান থেকেই রিপন কে নিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com