শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

হত্যা মামলায় মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদ (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। র‌্যাব জানায়, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও হবিগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। সূত্র জানায়, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন। কিন্তু এর আগেই তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন আগে ডিবির তাড়া খেয়ে ঢাকায় অবস্থান করেন আহাদ।
এদিকে সদর থানার একদল পুলিশ গতকাল বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আহাদকে আনার জন্য। রাতেই তাকে নিয়ে আসা হবে বলে জানা গেছে। সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, হত্যা মামলার আসামিকে এনে আজ কারাগারে প্রেরণ করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com