বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের খনকারী গ্রামের বিশিষ্ট মুরুব্বি পীর শাহ্ শামছুল আলমের ইন্তেকাল জানাযাজার নামাজে মানুষের ঢল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের প্রয়াত পীরে কামেল হযরত শাহ্ জলফুর আলম চিতশী’র নাতি, কামড়াখাই-জয়নগর মাদ্রাসার প্রাত্তন সুপারিন্টেন্ডেন্ট ও বিশিষ্ট মুরুব্বি পীর শাহ্ শামছুল আলম (৮৫) গত বুধবার (৪ টা ৪৫ মিনিট) ভোররাতে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা, গতকাল বুধবার বিকাল ৫ টায় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তা ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুশীল, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত উনার শত শত ভক্ত, আশেকান, অংশগ্রহন করেন। উক্ত জানাযার নামাজ শেষে মরহুমে পারিবারিক করস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, দুই ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। উক্ত, জানাযার নামজে ইমামতি করেন তাঁর ছোট ছেলে সৌদি আরব প্রবাসী শাহ্ ফখরুল আলম এবং মোনাজাত পরিচালনা করেন তাঁর বড় ছেলে শাহ্ সাফিউল আলম।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com