বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে এক নারীর লুন্ঠিত টাকা ও মোবাইলসহ ৩ ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সিএনজি অটোরিকশায় উঠে এক নারী যাত্রীকে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জনতার সহযোগিতায় তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- উপজেলার জোয়ালবাঙ্গা গ্রামের হরিজন সরকারের ছেলে সঞ্জিত সরকার (২৪) রস্তম আলীর ছেলে মোঃ আবিদ মিয়া (২১) হারুন মিয়ার ছেলে মনু মিয়া (৩০)। গতকাল বুধবার দুপুরে উপজেলার আন্দিউড়া বানেশ্বর সড়ক থেকে তাদের আটক করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিউটি আক্তার নামে এক নারী তার পরিচিত জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে একটি সিএনজি অটোরিকশায় করে মাধবপুর থেকে হোটেল হাইওয়ে ইন এ যাওয়ার সময় মহাসড়কের সৈয়দ সঈদ উদ্দিন কলেজের সামনে পৌছলে স্পিড বেকারের সামনে ছিনতাইকারীরা গাড়িতে উঠে বসে যায়। ধারালো ছুরির ভয় দেখিয়ে চালককে গাড়ি চালিয়ে যেতে বলে বানেশ্বর বাগান বাড়ি এলাকায় নিয়ে যায় নারীকে ছুরিকাঘাত করে আহত করে ১৫ হাজার টাকা মোবাইল ও সঙ্গে থাকা জাহাঙ্গীরের মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ বানেশ্বর এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় ৩ জন কে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com