বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাগুনিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগনিপাড়া গ্রামে পুকুড়পাড়ের সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, একটি পুকুর নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ ছিল। এ নিয়ে ছায়েদ আলী ও তোরাব আলীর মাঝে গতকাল মঙ্গলবার বিকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ছায়েদ আলী (৬০), তাজুল ইসলাম (৫০), সহিদ মিয়া (৭০), লুৎফুর রহমান (৩৫), নয়ন মিয়া (১৮), কাওছার মিয়া (২৫) ও আকলিমা খাতুন (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com