বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দাঙ্গা মামলায় পল্লী চিকিৎসক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের দাঙ্গা মামলার প্রধান আসামী পল্লী চিকিৎসক আবুল ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
এর প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ ফোর্সসহ রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৭ টায় তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আদর হোসেনের ছেলে পল্লী চিকিৎসক আবুল ফয়েজ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com