বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের অধিকাংশ এলাকা ৬ ঘন্টা বিদ্যুতবিহীন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজী। প্রচন্ড গরম, তার উপর ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়াতে শহরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল সোমবার শহরের অধিকাংশ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোন সিডিউল ছাড়াই বিদ্যুৎ ছিল না। সামান্য ট্রান্সফরমারের ফিউজ চলে গেলে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকলেও পিডিবি’র কোন লাইনম্যান তা মেরামত করতে আসে না। অভিযোগ কেন্দ্রে ফোন দেওয়ার পরও তারা ফোন রিসিভ করেন না। যদিও মাঝে মধ্যে দুয়েকবার ফোন রিসিভ করেন তখন তারা শুধু আশার বানীই শোনান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের শায়েস্তানগর ঈদগাহ্ রোড, শ্যামলী, রাজনগর, মোহনপুর, ইনাতাবাদ, বেবীস্ট্যান্ড, চিড়াকান্দিসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। অভিযোগ কেন্দ্রের অপারেটর জানিয়েছেন, ফিউজ ও বিভিন্ন মেইন লাইনে ত্রুটি থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে তারা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com