বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দুর্গাপূজা উৎসবমুখর করতে হবিগঞ্জ পৌরসভা সদাজাগ্রত

  • আপডেট টাইম বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি ক গউছ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরভবন সভাকক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ, পূজা কমিটি ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, হবিগঞ্জ পৌর এলাকার ৩০ টি মন্ডপকে ঘিরে দুর্গাপূজা উৎসব যাতে সুন্দর, সুশৃংখল ও উৎসবমুখরভাবে পালিত হয় সে ব্যাপারে হবিগঞ্জ পৌরসভা প্রতি বছরের ন্যায় এবারও সদাজাগ্রত থাকবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডঃ পূন্যব্রত চৌধুরী বিভু, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ নলীনি কান্ত রায়, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শংকর পাল, ফনীভুষন দাস, ডাঃ অসিত রঞ্জন দাস, পিযুষ চক্রবর্ত্তী, তুষার মোদক, স্বপন লাল বনিক, এডঃ গৌরাঙ্গ চন্দ্র শীল, এডঃ শুধাংশু সুত্রধর, অজিত ভদ্র, পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, গৌতম কুমার রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com