বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের আলাল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলাল (৫৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আলাল বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ী রোডের বাসিন্দা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলাল একজন পেশাদার মাদক কারবারি। গ্রেফতারের পর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com