বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধ দায়ের করা সকল ষড়যন্ত্র মূলক মামলা দ্রুত প্রত্যাহার চেয়ে গণ সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি সহযোগী সংগঠন। গতকাল রোববার বিকেলে মাধবপুর বাস টার্মিনালে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ গ্রহন করেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে গণ সমাবেশে বক্তব্য রাখেন- সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহব্ুুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, যুবদল সভাপতি এনায়েত উল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, ছাত্রদল নেতা মারুফ মিয়া ও রিপন মিয়া সহ দলের সহযোগী নেতৃবৃন্দ।
গণ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী পতিত আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ষন্ত্র ব্যবহার করে বিএনপিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে দলের কাণ্ডারি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে দুরে রেখেছে। বিএনপি ও ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন বিএনপির জোর দাবি অনতিবিলম্বে তারেক জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। দেশের জনগণ তারেক জিয়াকে যেকোন মূল্যে ফিরিয়ে আনবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com