বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পানিতে ডুবে সাইফ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিতরে পানি সংরক্ষণ জন্য তৈরী করা পুকুরে এ ঘটনা ঘটে। সাইফ মাধবপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকাল ৭টার দিকে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র সাইফ তার এক সহপাঠীকে নিয়ে খাবার আনতে মাধবপুর গরুবাজার এলাকার জনৈক ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে তাদেরকে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিতরে একটি পানি সংরণগারে (ছোট পুকুরে) ধাপাধাপি করার দৃশ্য নির্মাণাধীন একটি ৫ তলা ভবন থেকে দেখতে পান সুমন নামে এক যুবক।
তার শোর চিৎকারে লোকজন উপস্থিত হয়ে দুই মাদ্রাসা ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান সাইফকে মৃত ঘোষণা করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com