বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ॥ আঞ্চলিক প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যুবদল নেতার দায়ের করা মামলায় দুই সাংবাদিককে আসামি করায় নিন্দা জানিয়েছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাব। জানা যায়, ব্যক্তিগত আক্রোশের জেরে আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল, নির্বাহী সদস্য ও প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা মামলায় আসামী করা হয়। মামলাটি করেন যুবদল নেতা মুস্তাফিজুর রহমান। ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, তারা পেশাগত দায়িত্ব পালন করতে আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে থেকে নতুন ব্রিজে সংবাদ সংগ্রহ করেন। কিন্তু একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত আক্রোশ মিটানোর উদ্দেশ্যে তাদেরকে আসামি করেছে। যেটা স্বাধীন সাংবাদিকতাকে ব্যাহত করার অপপ্রয়াস। তারা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবী করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com