বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পরিবেশ সম্মতভাবে টাউন মডেল ও চন্দ্রনাথ পুকুরের ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে-পৌর প্রশাসক

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পরিবেশ নেতৃবৃন্দকে নিয়ে শহরের টাউন মডেল পুকুর ও চন্দ্রনাথ পুকুর পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। গতকাল শনিবার বিকেলে পুকুর দু’টিকে কেন্দ্র করে ভবিষ্যত পরিকল্পনা প্রনয়নের জন্য সরেজমিন পরিদর্শন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র হবিগঞ্জ নেতৃবৃন্দ পুকুর দু’টিকে জলাশয় হিসেবে রাখার পক্ষে তাদের মতামত তুলে ধরেন। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ পুকুরের পরিবেশ বজায় রেখে পৌরসভার আয়বর্ধক প্রকল্প গ্রহনের পক্ষে আলোচনা করেন। পরিদর্শক দলটি প্রথমে ৭নং ওয়ার্ডের চন্দ্রনাথ পুকুর এবং পরে ৮নং ওয়ার্ডের টাউন মডেল পুকুর পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান বলেন-আমরা সবাই পরিবেশ সম্মতভাবে পুকুর দু’টির ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারন করতে চাই। পরিবেশ নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আলোচনাক্রমেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক আশফাকুজ্জামান টুকু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সভাপতি প্রফেসার ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, পৌর কাউন্সিলর টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, সাংবাদিক শোয়েব চৌধুরী, মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com