রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোস্তাকুর রহমান চৌধুরী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও হবিগঞ্জ জীবন সংকেত নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি মোস্তাকুর রহমান চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গতকাল শনিবার বিকেলে সাড়ে ৩টায় শ্রীমঙ্গলস্থ তার নিজ বাসভবনে তিনি ইনেন্তকাল করেন। আজ রবিবার সকাল ৯টা হবিগঞ্জ শহরের চাঁন মিয়া টাউন মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে। পরে রাজনগর পৌরকবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এর আগে শনিবার বাদ এশা শ্রীমঙ্গলের থানা জামে মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকার বাসিন্দা মোস্তাকুর রহমান চৌধুরীর গ্রামের বাড়ী বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে। ছাত্র জীবনে তিনি একজন ভাল অভিনেতা এবং নাঠ্য সংগঠক ছিলেন। জে কে এন্ড এইচ কে হাইস্কুলে তিনি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে অগ্রণী ব্যাংকে যোগদান করার পর বিভিন্ন শাখায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ৩ বছর আগে তার স্ত্রী ইন্তেকাল করেন। তিনি নিঃসন্তান ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com