বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চুরি করে নিয়ে যাবার সময় টমটমসহ ১ চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ শহরে টমটম অটোরিক্সসহ ১ চোরকে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুনারুঘাট উপজেলার দুর্গাপুর এলাকার সেবুল মিয়া নামের এক টমটম চালক রোগী নিয়ে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে নিয়ে আসে। সেখানে টমটমটি রেখে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছুক্ষণের মাঝেই ৩/৪ জন চোর টমটমটি নিয়ে চম্পট দেয়। এ সময় সাংবাদিক রহিমসহ কয়েকজন যুবক রুয়েল মিয়া নামের এক চোরকে ধরতে সক্ষম হয়। তবে তারা টমটম গাড়ীসহ অন্যান্যদের আটক করতে পারেনি। পরে উত্তম মধ্যম দিয়ে চোর রুবেলকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। আটক টমটম চোর রুয়েল শায়েস্তানগর মোকামবাড়ী এলাকার ভাড়াটিয়া। সে এর আগেও একটি টমটম চুরির মামলায় হাজতবাস করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com