বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পূর্ব ঘোষণা ছাড়া ভারত বাঁধ খোলে দেয়ার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ভারতের বাঁধ গুলো পুর্ব ঘোষণা ছাড়া খোলে দেওয়ায় প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। পড়ে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল করে উপজেলা পরিষদের গেইটের গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- সৈয়দ বোরহান উদ্দিন, মাহাদি হাসান, সিরাজুল ইসলাম তানজি, মোঃ ইমন খাঁন, ইমরান আহমেদ দীপু, জুয়েল আহমেদ, ইশতিয়াক আহমেদ ইমন, বাবলু, সুমাইয়া, তামান্না প্রমুখ। এই সময় বক্তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই ভারত বাঁধ খোলে দেয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বক্তারা এই বন্যা সমস্যা নিরসনে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com