বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুলিশের গাড়ি ও সরকারি বাংলোতে আগুন

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাধবপুরে পুলিশের একটি পিকআপে আগুন ও সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার বেলা ১২ টা দিকে এ ঘটনা ঘটেছে। এছাড়া মহাসড়কে ৪টি মটরসাইকেল এবং সড়ক ও জনপথ একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাত্রদের ডাকা অসহযোগ চলাকালে সকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের একটি দল শান্তিশৃঙ্খলা রক্তায় ঢাকা সিলেট মুক্তিযোদ্ধা চত্বরে মোতায়েন ছিল। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক তরুন বয়সের যুবক ও ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়ক মুক্তিযোদ্ধা চত্বরে সরকারি বিরোধী মিছিল দিয়ে সমবেত হয়। এ সময়ে পুলিশকে দেখে উপস্থিত ছাত্র যুবক উত্তোজিত হয়ে ওঠে। পুলিশ পাশের একটি দালানে গিয়ে আশ্রয় নেন। এরপর উপস্থিত তরুন ছাত্র জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেই। দুপুর ১২টা দিকে মাধবপুর উপজেলার শহরে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বাংলোতে আগুন ধরিয়ে দেয়। এতে বাংলো পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া মাধবপুর প্রেসক্লাব হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্রসহ ব্যাপক ভাংচুর করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন জানান, আন্দোলনকারীরা মাধবপুর প্রেসক্লাবে কেন ভাংচুর করেছে তা বোধগম্য নয়। ফাঁড়ির এস.আই রতন লাল জানান, দ্বায়িত্ব পালনের সময় আন্দোলনকারীরা তাদের মারতে উদ্ধ্যুত হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ছাত্রদের ডাকা অসহযোগ চলাকালে পুলিশের গাড়ি ও সড়ক ও জনপথ বাংলো আগুন এবং মাধবপুর প্রেসক্লাব সহ বিভিন্ন জায়গায় ভাংচুর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com