বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ মেলা উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা আক্তার কাকলি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন। আলোচনা সভা সেরা ৩ জন মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com