বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গোপীনাথ জিউর আখড়ায় মেয়র জি কে গউছ- সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন-আমি পৌরসভায় কোন ধর্মের প্রতিনিধিত্ব করি না। সকল ধর্মের সেবক হয়ে পৌরসভায় দায়িত্ব পালন করছি। তাই পৌর এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের ঘোষপাড়ায় গোপীনাথ জিউর আখড়ায় আসন্ন দূর্গা পুজাকে সামনে রেখে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় মেয়র জি কে গউছ আসন্ন দূর্গা পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন। তিনি নির্মাণাধীন গোপীনাথ জিউর আখড়ায় ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। আগামীতে এই মন্দিরে একটি ডিপ টিউবওয়েল বসিয়ে দিবেন বলে প্রতিশ্র“তি দেন।
বীরেন্ড গোপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ আলমগীর, মহিলা কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, নির্মল ঘোপ, এডভোকেট নারদ চন্দ্র ঘোপ, নির্মল পাল ও শ্রীরাম চন্দ্র ঘোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com