শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর পথযাত্রী

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় মনিকা দাস (২০) নামের এক নারী মৃত্যুর পথযাত্রী। সে নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা সুরেন দাসের স্ত্রী। গত বুধবার দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। পরে সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগেও তাকে সিলেট ওসমানী ও রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। এতে দীর্ঘদিন চিকিৎসার পরও সে সুস্থ না হয়ে সংকটাপন্ন হয়ে পড়েছে। ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালের ডাঃ নিশিত নন্দী মজুমদার তার সিজার করার সময় পেটে রক্তের চাকা রেখে দেন এবং ভাল করে সেলাই না করায় তার অবস্থায় তাৎক্ষণিক সংকটাপন্ন হয়ে পড়ে।
এদিকে, তার চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন দরিদ্র পিতা বাচ্চু দাস। তিনি জানান, মনিকা দাসকে চিকিৎসা করাতে গিয়ে অভাব-অনটনে ভুগছেন। হাতে আর টাকা না থাকায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। জানা যায়, গত ১ এপ্রিল নবীগঞ্জ উপজেলার সুনাপুর গ্রামের সুরেন দাসের অন্তস্বত্ত্বা স্ত্রী মনিকা দাসকে শহরের রাজনগর এলাকার বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালে সিজার করেন ডাঃ নিশিত নন্দী মজুমদার। সিজারের পরই অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। দুই দিন পর ৩ এপ্রিল আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধুকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় হাসপাতালের পক্ষ থেকে ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়। তবে সিলেট ওসমানীতে ১ দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন তার চিকিৎসা করা হয়। পরে দীর্ঘ ২ মাস ১২ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা করা হলে কিছুটা সুস্থ হয়ে উঠে। এক পর্যায়ে বাড়িতে চলে আসেন গৃহবধূ মনিকা দাস। পরে আবারও মনিকা দাস অসুস্থ হয়ে পড়লে ডাঃ নিশিত নন্দী মজুমদার ওই গৃহবধূর সাথে যোগাযোগ করেন এবং তাকে চিকিৎসার জন্য বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালে নিয়ে আসেন। গত ৩০ জুন ওই হাসপাতালে পুনরায় তার অপারেশন করা হলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। সেখানে চিকিৎসা শেষে গত বুধবার ওই গৃহবধূকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে ওই গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে জানতে চাইলে ডাঃ নিশিত নন্দী মজুমদার বলেন, ‘ডাক্তার রোগীকে সুস্থ করার জন্য চিকিৎসা করেন। কখনও ভুল চিকিৎসা করেন না। তার সিজারের পর স্যালাইন রিয়েকশন হয়। এতে তার কিডনিতে সমস্যা দেখা দেয়। পরে সে সুস্থ হয়ে উঠে। আমার জানামতে তাকে উল্টা-পাল্টা ব্লাড দেয়া হয়, এতে তার শরীরে সমস্যার সৃষ্টি হয়েছে। তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘মনিকা দাসের পিতা অভাব-অনটন দেখালে আমরা তাকে কিছুটা সহযোগিতা করি’।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com