বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে রাতে আধারে লন্ডন প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগর এলাকায় উপজেলা সংলগ্ন খাদ্য গুদামের পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী সালেহ আহমেদ চৌধুরীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানাযায়, লন্ডন প্রবাসী সালেহ আহমেদ চৌধুরী ও তার স্ত্রী সৈয়দা কুলসুমা বেগম পরিবারের নিয়ে দেশে এসে পৌরসভা অভয়নগর খাদ্য গুদামের পার্শ্ববর্তী বাসায় অবস্থান করছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে একদল চোর তাদের বাসার ভিতর প্রবেশ করে। বাসায় আলমারিতে থাকা সৈয়দা কুলসুমা বেগমের ৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ ২৩ হাজার টাকা, ১ হাজার পাউন্ড, সৈয়দ আহমদ চৌধুরীর স্ত্রী সৈয়দা সালমা চৌধুরীর ৬ ভরি স্বর্ণ, নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা, জাকারিয়া চৌধুরীর দের ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা, মাওলানা বশির আহমেদ চৌধুরীর স্ত্রী নাজমিন চৌধুরীর নগদ ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে (ওসি) অপারেশন দিলীপ কান্ত নাথ বলেন, সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহ নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com