বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনের দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু, সাধারণ সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সাধারন সম্পাদক বিধান চন্দ্র ধর, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়, সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সহ সভাপতি সঞ্জয় দাশ, যুগ্ম সম্পাদক পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায় প্রমূখ। মানববন্ধনে উল্লেখযোগ্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাশ, মন্টু লাল আচার্য্য, নিকুঞ্জ পাল নিখিল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাবেক সভাপতি উপজেলা যুবদলের সভাপতি এটি এম সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক বিভু আচার্য্য, সুকেশ চন্দ্র চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা হিন্দু ধর্মের বৃহত্তম উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ সংরক্ষিত আসনের যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য আহ্বান জানন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com