বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও কৃষি পণ্য বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও কৃষি পণ্য বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ এর সভাপতিত্বে উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কেষ ছইফা রহমান কাকলী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত।
অনূষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন- বর্তমান সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার, শেখ হাসিনা সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছেন কৃষিখাতে। কৃষকের ন্যায্য পাওনা, কৃষিক্ষেত্রে সার, বীজ ও যন্ত্রপাতি বিতরণে কোন ধরণের সিন্ডিকেট বা অনিয়ম করলে সেটা বরদাশত করা হবে না। ৭০% ভুতুর্কিতে ১৭ লাখ টাকার কৃষি পণ্য কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com